প্রথম শ্রেণির শিশুদের হাতে কুরআন

কুরআন পড়া একটি জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয়, কয়জনই আছেন যারা সঠিকভাবে কুরআন পড়তে পারেন? কারণ এটি অত্যন্ত সময় সাপেক্ষে কঠিন কাজ। নতুন শিক্ষার্থীদের জন্য হাতে কুরআন দেয়া অনেক কঠিন কাজ।

তবে, আমরা সেই কঠিন কাজটি করতে পেরেছি, যার স্বাক্ষর আমাদের বাচ্চারা। প্রাথমিক শিক্ষার্থীদের কুরআন পড়ার জন্য সঠিক গাইডেন্স ও শেখানো প্রয়োজন। এটা কেবলমাত্র আল্লাহ তাআলা চেয়েছেন বিধায় আমরা পেরেছি। এতে রয়েছে আমাদের উস্তাদদের কঠিন প্রচেষ্টা ও রাত জাগা মেহনত।

যেখানে অন্য যে কোন প্রতিষ্ঠানে কুরআন গ্রহন করতে সময় প্রয়োজন হয় দুই থেকে তিন বছর, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় শ্রেণিতে কুরআন গ্রহন করেন সেখানে আমরা প্রথম শ্রেণির শুরুতে কুরআন দিচ্ছি। এ বছর আমরা আরও আশা করছি যে, ইনশাআল্লাহ কে.জি. শ্রেণিতেই যেন কুরআন হাতে দেয়া যায়, তার জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এবং আমরা আশা রাখছি বছর শেষ হতে না হতেই আমরা বাচ্চাদের হাতে কুরআন তুলে দিতে পারব ইনশাআল্লাহ।

প্রথম শ্রেণির শিশুদের হাতে কুরআন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top